ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এবার তিন দিনের কর্মসূচির ডাক দিল জামায়াত

এবার ৩ দিনের কর্মসূচি দিল জামায়াতচলমান অবরোধ কর্মসূচি শেষে তিন দিনের কর্মসূচির ডাক দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। চলমান আন্দোলনে নিহত নেতাকর্মীদের জন্য শুক্রবার দোয়া মাহফিল করবে জামায়াত। এ ছাড়া রোব ও সোমবার আবারও শান্তিপূর্ণ অবরোধের ডাক দিয়েছে দলটি।


বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াত।



এরআগে বৃহস্পতিবার বিকেলে একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑